রিফান্ড পলিসি

ডিজিটাল প্রোডাক্ট একবার ডাউনলোড করলে ফেরত নেওয়া যায় না, তাই আমাদের রিফান্ড নিয়ম নিচে স্পষ্ট করে দেওয়া হলো।

কখন টাকা ফেরত পাবেন

  • প্রোডাক্ট বর্ণনায় লেখা মূল ফিচার কাজ না করলে, আর আমরা রিপোর্ট পাওয়ার ৭ দিনের মধ্যে ঠিক করতে না পারলে।
  • ভুল করে একই প্রোডাক্ট দুইবার কিনলে (দ্বিতীয়টির টাকা)।
  • পেমেন্ট করেছেন কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ডাউনলোড বা লাইসেন্স পাননি এবং আমরা দিতে পারিনি।

কখন রিফান্ড হয় না

  • কেনার পর মত বদলালে বা প্রোডাক্ট আর দরকার না হলে।
  • সাইটের অন্য প্লাগইন/থিম বা হোস্টিংয়ের সমস্যার কারণে কাজ না করলে, যদি আমাদের প্রোডাক্টে সমস্যা না থাকে।
  • বর্ণনায় নেই এমন ফিচার আশা করে কিনলে।

কীভাবে রিফান্ড চাইবেন

অর্ডার নম্বর, যে নম্বর থেকে পেমেন্ট করেছেন আর সমস্যার বিবরণ দিয়ে WhatsApp বা ইমেইলে যোগাযোগ করুন। রিফান্ড মঞ্জুর হলে ৩ কর্মদিবসের মধ্যে একই বিকাশ/নগদ/রকেট নম্বরে টাকা ফেরত দেওয়া হয় এবং লাইসেন্স কী বন্ধ করে দেওয়া হয়।