Order Desk — WooCommerce অর্ডার ম্যানেজার

Price range: ৳299 through ৳4,999

সব অর্ডার এক পেজে, Steadfast/Pathao বুকিং, ভুয়া অর্ডার আটকানো, প্যাকিং লিস্ট, লাভ-ক্ষতি আর টিম — বাংলাদেশি WooCommerce শপের জন্য।

  • ⚡ পেমেন্ট যাচাইয়ের পর সাথে সাথে ডাউনলোড
  • 🔑 লাইসেন্স কী ইমেইলে
  • 📲 বিকাশ / নগদ / রকেট
  • 💬 বাংলায় সাপোর্ট
SKU: ORDER-DESK Category:

Description

Order Desk বাংলাদেশি WooCommerce শপের জন্য বানানো অর্ডার ম্যানেজার। সব অর্ডার এক পেজে স্প্রেডশিটের মতো দেখায়। কল করে কনফার্ম করা, কুরিয়ারে পাঠানো আর ভুয়া অর্ডার আটকানো — সব এক জায়গা থেকে হয়, পুরো টিম নিয়ে।

প্ল্যান

মাসিক৳২৯৯৩০ দিন · ১টি সাইট
বাৎসরিক — সবচেয়ে জনপ্রিয়৳২,৪৯৯৩৬৫ দিন · ১টি সাইট · ৩০% সাশ্রয়
আজীবন৳৪,৯৯৯একবার পেমেন্ট · ১টি সাইট

যা যা পাবেন

📋 এক পেজে সব অর্ডার

নাম, ফোন, ঠিকানা, পণ্য, দাম — ঘরে ক্লিক করে সরাসরি এডিট। নতুন অর্ডার এলে নোটিফিকেশন।

🚚 Steadfast ও Pathao

এক ক্লিকে বা একসাথে অনেক অর্ডার কুরিয়ারে বুক। স্ট্যাটাস নিজে থেকে আপডেট, ডেলিভারি হলে অর্ডার নিজে সম্পন্ন।

🛡 ভুয়া অর্ডার আটকানো

কাস্টমারের আগের ডেলিভারি সাফল্যের হার, ফোন / IP / ডিভাইস ব্লক, একই নম্বর থেকে ডুপ্লিকেট অর্ডার বন্ধ।

💰 কম সাফল্যের কাস্টমার

রেকর্ড খারাপ হলে চেকআউটে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে বিকাশ/নগদে অগ্রিম চাওয়া যায়।

🛒 অসম্পূর্ণ অর্ডার

চেকআউটে ফোন নম্বর দিয়ে চলে যাওয়া কাস্টমারের তালিকা — কল করে অর্ডার বানান।

🖨 প্রিন্ট

বারকোডসহ ইনভয়েস (A4), কুরিয়ার স্টিকার আর POS থার্মাল রসিদ। প্রিন্ট হয়েছে কিনা আলাদা ট্যাবে।

📦 প্যাকিং লিস্ট ও সামারি

কোন পণ্য কয়টা প্যাক করতে হবে, দিন/মাসের অর্ডার আর ডেলিভারি সাফল্য।

📈 লাভ-ক্ষতি

পণ্যের কেনা দাম, কুরিয়ার চার্জ, রিটার্নে ক্ষতি আর বিজ্ঞাপন খরচ বাদ দিয়ে নিট লাভ।

👥 টিম

Order Staff রোল, স্টাফকে অর্ডার ভাগ করে দেওয়া, কে কী বদলেছে তার ইতিহাস, পারমিশন সেটিং।

🔎 ট্র্যাকিং পেজ

কাস্টমার অর্ডার নম্বর আর ফোন দিয়ে নিজেই অর্ডারের অবস্থা দেখতে পারে।

যা লাগবে

  • WordPress 6.0+ আর WooCommerce
  • PHP 7.4 বা নতুন
  • কুরিয়ারে পাঠাতে: Steadfast বা Pathao মার্চেন্ট অ্যাকাউন্টের API

কেনার পর

বিকাশ/নগদ/রকেটে পেমেন্ট যাচাই হলে ইমেইলে ডাউনলোড লিংক আর লাইসেন্স কী পাবেন। Plugins → Add New → Upload দিয়ে ইনস্টল করে লাইসেন্স কী বসালেই চালু। বিস্তারিত: সেটআপ গাইড।

এখানে SMS, অটো-কল বা অন্য কুরিয়ারের (RedX, Paperfly) ফ্রড চেক নেই। ডেলিভারি রেকর্ড আসে আপনার শপের অর্ডার আর Steadfast থেকে।