Order Desk ইনস্টল আর চালু করতে ৫ মিনিট লাগে। ধাপগুলো নিচে দেওয়া হলো।
১. যা লাগবে
- WordPress সাইট, যেখানে WooCommerce চালু আছে
- PHP 7.4 বা নতুন
- Steadfast বা Pathao মার্চেন্ট অ্যাকাউন্ট (কুরিয়ারে পাঠাতে চাইলে)
২. প্লাগইন ইনস্টল
- কেনার পর ইমেইলে পাওয়া লিংক থেকে
order-desk-bd.zipডাউনলোড করুন (unzip করবেন না)। - সাইটের ড্যাশবোর্ডে যান: Plugins → Add New → Upload Plugin।
- zip ফাইলটি বেছে Install Now, তারপর Activate চাপুন।
৩. লাইসেন্স কী বসান
- বাম মেনুতে Order Desk-এ ক্লিক করুন।
- ইমেইলে পাওয়া লাইসেন্স কী (
DPBD-XXXX-XXXX-XXXX-XXXX) বসিয়ে Activate চাপুন। - সফল হলে সাথে সাথে অর্ডার ডেস্ক খুলে যাবে।
সাইট বদলাতে চাইলে পুরোনো সাইটে Order Desk → Settings → License → Deactivate চাপুন, তারপর নতুন সাইটে কী বসান।
৪. কুরিয়ার সেটআপ
Steadfast: Steadfast প্যানেল → API সেকশন থেকে API Key আর Secret Key নিয়ে Order Desk → Settings → Courier-এ বসান। এতে কুরিয়ারে পাঠানো, স্ট্যাটাস আপডেট আর কাস্টমারের ডেলিভারি রেকর্ড চেক চালু হবে।
Pathao: Pathao মার্চেন্ট প্যানেল → Developer API থেকে Client ID আর Client Secret নিন। সাথে মার্চেন্ট ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে Test connection চাপুন, স্টোর বেছে Save করুন।
৫. টিম যোগ করুন
Users → Add New-এ নতুন ইউজার বানিয়ে Role হিসেবে Order Staff দিন। তারা লগইন করলে সরাসরি অর্ডার ডেস্কে আসবে। কী কী করতে পারবে, তা Settings → Team-এ ঠিক করুন।
৬. প্রতিদিনের কাজ
- New ট্যাবে নতুন অর্ডার আসে। কল করে কনফার্ম করলে স্ট্যাটাস Confirmed দিন।
- অর্ডার বাছাই করে Send to Steadfast বা Send to Pathao চাপুন।
- Print বোতাম দিয়ে ইনভয়েস, স্টিকার বা POS রসিদ প্রিন্ট করুন।
- Success কলামে কাস্টমারের আগের ডেলিভারি রেকর্ড দেখে ভুয়া অর্ডার চিনুন, দরকার হলে Block করুন।
সমস্যা হলে
লাইসেন্স Activate না হলে দেখুন সঠিক কী দিয়েছেন কিনা, আর কী-টি অন্য সাইটে চালু আছে কিনা। যেকোনো সমস্যায় WhatsApp-এ মেসেজ দিন — বাংলায় সাপোর্ট দেওয়া হয়।