এই সাইট থেকে কেনাকাটা করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
লাইসেন্স
- প্রতিটি লাইসেন্স কী প্ল্যানে লেখা সংখ্যক সাইটে ব্যবহার করা যাবে।
- লাইসেন্স কী অন্যকে দেওয়া, বিক্রি করা বা প্রোডাক্ট পুনরায় বিক্রি করা যাবে না।
- মাসিক/বাৎসরিক প্ল্যানের মেয়াদ শেষ হলে নবায়ন না করা পর্যন্ত প্রোডাক্টের ড্যাশবোর্ড বন্ধ থাকবে। আপনার সাইটের অর্ডার বা তথ্য মুছে যাবে না।
- নিয়ম ভাঙলে নোটিশ দিয়ে লাইসেন্স বন্ধ করার অধিকার আমাদের আছে।
পেমেন্ট ও ডেলিভারি
- বিকাশ / নগদ / রকেটে Send Money করে Transaction ID দিতে হয়। যাচাইয়ের পর অর্ডার সম্পন্ন হয়।
- ডাউনলোড লিংক ও লাইসেন্স কী ইমেইলে আর “My account” পেজে পাবেন।
- ভুল Transaction ID দিলে অর্ডার বাতিল হতে পারে।
আপডেট ও সাপোর্ট
- লাইসেন্সের মেয়াদ চলাকালীন আপডেট ও সাপোর্ট পাবেন।
- সাপোর্ট বলতে প্রোডাক্ট ইনস্টল ও ব্যবহারে সাহায্য বোঝায়; সাইট কাস্টমাইজেশন আলাদা সার্ভিস।
দায়
প্রোডাক্ট ব্যবহারের আগে সাইটের ব্যাকআপ রাখুন। কুরিয়ার বা অন্য তৃতীয় পক্ষের সার্ভিসের ত্রুটি বা নীতি পরিবর্তনের জন্য আমরা দায়ী নই। রিফান্ডের নিয়ম রিফান্ড পলিসি পেজে আছে।